মহিলার হার ছিনতাই পাল্টা গণপিটুনি দুষ্কৃতীকে - The News Lion

মহিলার হার ছিনতাই পাল্টা গণপিটুনি দুষ্কৃতীকে




দি নিউজ লায়ন ;  বিয়ে বাড়ির অনুষ্ঠানে যাওয়ার সময় এক মহিলার হার ছিনতাই করে পালালো এক দুষ্কৃতী। সেই মুহূর্তে ওই মহিলার আর্তচিৎকারে স্থানীয় বাসিন্দারা ওই দুষ্কৃতীকে ধাওয়া করে ধরে ফেলে। আর তারপরে শুরু হয় গণপিটুনি। বুধবার বিকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার বাচামারি গভমেন্ট কলোনি এলাকায়।  ক্ষিপ্ত জনতার গনপিটুনির খবর পেয়ে  ঘটনাস্থলে পৌঁছায় পুরাতন মালদা থানার পুলিশ। 


ক্ষুব্দ জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। তবে এই ঘটনায় ছিনতাই হয়ে সোনার হার এবং একটি চোরাই মোটর বাইক উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে , অভিযুক্তের নাম রাশিদুল রহমান। তার বাড়ি কালিয়াচক থানা এলাকায়। এদিন বিকেলে বাচামারি গভমেন্ট কলোনি এলাকায় এক মহিলা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। 


ফাঁকা রাস্তায় ওই মহিলাকে দেখেই অভিযুক্ত ওই যুবক গলার সোনার হার ছিনতাই করে পালায় বলে অভিযোগ। এরপর ওই মহিলার আর্তচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে এবং ধাওয়া করে ওই দুষ্কৃতীকে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, মোটরবাইকে করেই অভিযুক্ত যুবক এই ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছিল। যে মোটরবাইকটি উদ্ধার হয়েছে, সেটিও চোরাই বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.